1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মাদারীপুরে লড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত ১, আহত ২

  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

নাজমুল হাসান-মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে লড়ির চাপায় ভবতোষ সরকার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরো ২ জন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের পখিরা এলাকার আসমত আলী খান ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ সরকার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া এলাকার নারায়ন সরকারের ছেলে।তিনি মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলযোগে ভবতোষ তার আত্মীয় শিশির সরকার ও রিপন চক্রবর্তীর সাথে কালকিনি উপজেলার রাজারচর এলাকায় রওয়ানা দেন। মোটরসাইকেলটি পখিরা এলাকার আসমত আলী খান ব্রীজের কাছে আসলে পেছন দিক থেকে আসা একটি বৈদ্যুতিক খুঁটিবোঝাই লড়ি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তায় পড়ে যায়। এ সময় লরিটি ভবতোষের মাথার উপর উঠে গেলে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এছাড়া দুর্ঘটনায় শিশির সরকার ও রিপন চক্রবর্তী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক লরিটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park