1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ক্যান্সারে আক্রান্ত তুরাপ বাঁচতে চায়: মানবিক সাহায্যের আকুল আবেদন

  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩৭৬ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া পৌরসভার ৭নং ওয়ার্ড হাতিগাড়া পূর্বপাড়া মহল্লার মৃত জেলহক মোল্লার ছেলে তুরাপ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বাঁচার আকুতি তার। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। যতদিন যাচ্ছে শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এসময়ের হাস্য উজ্জ্বল মানুষটি বর্তমানে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর দিন গুনছে। কর্মজীবনে তাঁত শিল্পের সাথে যুক্ত ছিলো। অভাবের কারণে ঢাকায় বেসরকারি বাসা বাড়িতে নিরাপত্তা কর্মী হিসাবে অল্প বেতনের একটি চাকরি করেন।পরিবারের সাথে কথা বলে জানা যায়, ঢাকা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার এ রোগের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। পরিবার সাধ্য অনুযায়ী ও নিকট আত্মাীয় স্বজনদের দেওয়া সহায়তা নিয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল সহ দেশের নামি-দামি হাসপাতালে চিকিৎসা দিয়ে এবার অর্থ সংকটে অসহায় জীবন যাপন করছে তুরাপ এর স্ত্রী ও পালিত কন্যা সুখতারা। একটু মানবিক সহায়তাই পারে তার জীবনে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে। তুরাপ এর পরিবার সমাজের বিত্তশালী ধনবান সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। মানবিক সহায়তা পাঠানোর ঠিকানা- নিজ বাস ভবন: হাতিগাড়া পূর্বপাড়া। অথবা 01746110520 বিকাশ,নগদ এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park