1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

  • আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২১৮ বার পঠিত

নাজমুল হাসান-মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে মহিলা-শিশুসহ আহত হয়েছে অন্তত ২০জন।আহতদেরকে উদ্ধার করে উপজেলার বিভিন্নস্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আজ ২২শে এপ্রিল (শনিবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
বাসটি বেপরোয়া গতিতে চালানোর ফলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সরেজমিন ও স্থানীয়দের ভাষ্যমতে,
ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রিবাহী বাসটি বেপরোয়া গতিতে চালিয়ে এসে উপজেলার বালীগ্রাম এলাকার কর্নপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়।এতে করে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসে থাকা ২০ জন যাত্রী মারাত্মক ভাবে আহত হন। পরে স্থানীয় জনতা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি ও মাদারীপুর হাসপাতালে পাঠিয়েছেন।তবে নিহত হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষ্যদর্শী রবিউল হোসেনসহ বেশ কয়েকজন জানান, বেপরোয়া গতিতে চালানোর কারনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে যাত্রীরা আহত হলে আমরা স্থানীয় লোকজন মিলে তাদের উদ্ধার করি।

এ বিষয়ে ডাসার থানার ওসি হাসানুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park