1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২২৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশজুড়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়ক ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

গুলিস্তান থেকে প্রাইভেট কারে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছেন রফিক মিয়া। তিনি বলেন, ‘ঈদেরে আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল এতোটা স্বাভাবিক থাকবে ভাবতে পারিনি। ঈদের আগে এই রকম থাকলে গাড়ি চালিয়ে স্বস্তি পাওয়া যাবে, একটু বেশি আয় করা যাবে।

সিএনজি চালিত অটোরিকশায় করে সাইনবোর্ড থেকে শিমরাইল মোড়ে যাচ্ছেন শাহিন মিয়া। তিনি বলেন, মোগড়াপাড়া সহ প্রায় পুরো সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি। অথচ স্বাভাবিকভাবে এসব পয়েন্টে যানজট ও জটলা সারা বছর ধরে লেগে থাকে। আজ সেই ভোগান্তি নেই।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে উল্লেখ করে কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম ঢাকা টাইমসকে বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহনে চাপ রয়েছে। তবে কোথাও কোন যানজট নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে আমাদের অতিরিক্ত ৫০ জন হাইওয়ে পুলিশ ও ৫০ জন ভলেন্টিয়ার কাজ করছে। এছাড়া মোবাইল টিমও কাজ করছে। আশা করছি, এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park