1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ছাত্রদের হামলায় শিক্ষক আহত

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২০৪ বার পঠিত

নাজমুল হাসান-মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে পড়াশোনায় অমনোযোগী ছাত্রদের শাসন করার অভিযোগে আহসান উল্লাহ (২৫) নামে এক গৃহ শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যাওয়া গেছে।

মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় আজ ১৯ এপ্রিল বিকেলে আহতের মা বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত ওই শিক্ষক লক্ষীপুর জেলার বিল্লাল হোসেনের ছেলে।সে ওই গ্রামে তার নানা বাড়ি থেকে পড়াশোনা করে।এছাড়াও আহসান ঢাকার নিউ মডেল বিশ্ব বিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

অভিযোগ ও স্থানীয় সুত্র জানা যায় স্থানীয় রনি, রায়হান, তরিকুল, ইয়ামীন ও নিরবসহ এবারের এসএসসি পরিক্ষার্থী কয়কজন শিক্ষার্থীদের তার নানা বাড়িতে বসে পড়ান।গত কয়েকদিন ধরে তারা পড়াশোনায় অমনোযোগী হওয়ায় আহসান তাদের বিভিন্নভাবে শাসন করেন ও পড়াশোনায় মনোযোগী না হলে তাদের আর পড়াবেন না বলে জানান। এতে উক্ত ছাত্ররা ক্ষিপ্ত হয়ে গতকাল রাত পৌনে এগারো টার দিকে আহসান তার গ্রামের একটি বাড়ি থেকে টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে ওই ছাত্ররা তার গতি রোধ করে গাছের চলা দিয়ে পিটিয়ে আহত করে।এসময় আহসানের চিৎকারে আশেপাশে লোক এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।পরে সেখানে কোন বেড না থাকায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে আসেন।বর্তমানে আহসান শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে।
তবে এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
আহত আহসানের মা সুমি বেগম বলেন,” আমার ছেলে ওদের তিন চার বছর ধরে পড়ায়।গত কয়েকদিন দরে ওরা বেশি পড়াশোনা করে না।তাই ওদের শাসন করে।গতকাল আহসান টিউশনি থেকে বাড়ি ফেরার পথে ওরা চলা দিয়প পিছন থেকে আঘাত করে। এতে ছেলেটি গুরুতর আহত হয় ।তারা আমার ছেলের হাতের মোবাইলটিও কেড়ে নেয়।আমি এর সুষ্ঠু বিচার চাই।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এবিষয়ে ছেলেটির মা একটি লিখিত অভিযোগ করেছে।ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park