1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

অসহায় শিশুদের মাঝে এক মুঠো স্বপ্ন পরিবারের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৫৯৫ বার পঠিত

নাজমুল হাসান-মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন “এক মুঠো স্বপ্ন পরিবার” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

১৯শে এপ্রিল বিকাল ৪ ঘটিকায় ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ হল রুমে অর্ধশত অসহায় শিশুদের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন ও দৈনিক গণমুক্তি পত্রিকার ডাসার প্রতিনিধি সাদ্দাম হোসেন,ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন, উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী নাফিস ফুয়াদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম কাজি,শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠন এর ডাসার ইউনিয়ন শাখার সহ-সভাপতি রাজিবুল আলম শাওন,শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের ডাসার ইউনিয়ন শাখার সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সহ আরো এলাকার যুব সমাজ।

বিতরণ কালে এক মুঠো স্বপ্ন পরিবারের এডমিন সাদ্দাম হোসেন বলেন ২০১৮ সালে আরমান খান “এক মুঠো স্বপ্ন” পরিবারটি প্রতিষ্ঠিত করেন।রিনি আক্তার লিপি ও পরিচালনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে গ্রুপটি অনেক বড় পরিবারে পরিণত হয়।গত শীতে শীত বস্ত্র বিতরণেরর মধ্য দিয়ে অসহায়দের পাশে দারান আরমান খান,রিনি আক্তার লিপি ও শাহিদ মালেক। তারই ধারাবাহিকতায় অসহায়দের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ এই ঈদ-বস্ত্র বিতরণ করা হয়।
এসময় তিনি আরো বলেন,তোমরা সবাই এক মুঠো স্বপ্ন পরিবারের জন্য দোয়া করবে। আগামীতে যাতে আরো বড় আয়োজন করে অসহায়ের পাশে থাকতে পারি।
ঈদ-উপহার পেয়ে শিশুদের মাঝে হাসি ও উল্লাস বিরাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park