1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সড়কের গাছ কাটার অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩০৯ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

ঢাকা-পাবনা মহাসড়ক এর ছোন্দাহ নামক এলাকায় সড়কের পাশে প্রাকৃতিক দুর্যোগ ঝড়ে উপরে পড়া একাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি ছাড়াই সড়কের পাশের সরকারি গাছ কাটা হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় কয়েকজন ব্যাক্তি ঝড়ে উপরে পড়া সড়কের আনুমানিক লাখ টাকা মূল্যের কয়েকটি গাছ কাটছে একটি চক্র। গাছ কাটার অনুমতি পত্র আছে কি না জানতে চাইলে হাসান,রুবেল তার সহযোগীরা জানান, এ গাছ আমাদের সমিতির এ ছাড়া বন কর্মকতার অনুমতি নেওয়া হয়েছে। সমিতি সভাপতির অনুমতি আছে কি না জানতে চাইলে হাসান বলেন,সভাপতি মিজানুর রহমান উকিল জন্য আমার কোনো অনুমতি লাগে না। সভাপতি কিছুই না আমি যা করবো তাই। বন কর্মকতা কামরুল ইসলাম বলেন,আমার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। আমি অনুমতি দেওয়ার কেউ না। হাসান হয়তো বাঁচার জন্য আমার নাম নিয়েছে। আমি তো পাবনা এ বিষয় কিছু জানি না। সেখানে মাছ চাষ করা হয় গাছ গুলো পানিতে পড়ে গিয়েছে আমাকে কয়েকবার বলছে আমি বলেছি পারবো না। এ বিষয় সাঁথিয়া উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক সমিতি সভাপতি মিজানুর রহমান উকিল বলেন,বিষয় টা আপনাদের মাধ্যমে জানলাম আমি এই সমিতির সভাপতি কিন্তু আমি কিছু জানি না। আমাকে না জানিয়ে কারা গাছ কাটছে বিষয়টি খতিয়ে দেখা হবে। গাছ কাটার বিষয় আমার কাছ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। আবুল মনসুর আহমেদ নির্বাহী প্রকৌশলী (চ:দা:) সওজ, সড়ক বিভাগ,পাবনা কে মুঠোফোনে জানালে তিনি বলেন,গাছ গুলো ঝড়ে পড়ে গেছে আমরা জেলা পরিষদ কে জানিয়েছি। সড়ক আমরা শুধু রাস্তা দেখাশোনা করি। গাছের মালিক জেলা পরিষদ। জেলা পরিষদ কে বিষয় টা জানানো হয়েছে। পাবনা জেলা পরিষদ প্রধান সহকারী মো: মতিয়ার রহমান বলেন,বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম সার্ভেয়ার পাঠিয়ে সরজমিন তদন্ত করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park