1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নাগডেমরা ইউনিয়ন পরিষদে ২২১৮ পরিবার কে ভিজিডি কার্ডের চাল বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলা নাগডেমরা ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় হতদরিদ্র ২২১৮ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার ১৭ এপ্রিল নাগডেমরা ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডে সর্বমোট ২২১৮ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে দশ(১০) কেজি করে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হাফিজুর রহমান। এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। ভোগান্তিহীনভাবে এ চাল পেয়ে একাধিক ব্যাক্তি তাদের মনোভাব প্রকাশ করে বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে কোনো রকম ভোগান্তি ছাড়া চাল পেয়েছি। আর এ জন্য প্রথমে ধন্যবাদ জানাই হাফিজ চেয়ারম্যান কে। তার সঠিক নেতৃত্বের কারণে আজ সমগ্র ইউনিয়নে সুন্দরভাবে এত মানুষের মাঝে চাউল বিতরণ করা হচ্ছে যা আগে কখনো হতে দেখি নাই। আমরা হাফিজ চেয়ারম্যান এর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এসময় ইউপি সচিব,ওর্য়াড সদস্য,সংরক্ষিত নারী ওর্য়াড সদস্য সহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর। যার দয়া ও মায়ায় আমরা সুস্থভাবে বেঁচে আছি। আমার ইউনিয়নের জনগণ আমাকে এত ভোট দিয়ে বানিয়েছে এজন্য আমি তাদের কাছে চিরঋণী। তাদের এই ঋণ শোধ করার না। সব সময় আমার ইউনিয়ন বাসীর সেবায় নিয়োজিত আছি। যেকোনো সময় যেকোন বিপদে ডাকলে আমাকে পাশে পাবে। আল্লাহ যতদিন সুযোগ দিবে ততদিন সঠিকভাবে এই নাগডেমরা বাসীর সেবা করে যাবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park