1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে কমিশানারের কাছে বিচার চাইতে গিয়ে নির্যাতিত প্রবাসী নারী

  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত
নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া এলাকায় সাবেক কমিশনাররের কাছে বিচার চাইতে গিয়ে আছমা আক্তার (৪৫) নামে এক নারী প্রবাসী ওই কমিশনারের হাতেই শারীরিক নির্যাতন ও হামলার শিকার হয়েছেন।
এ ঘটনায় সাবেক কমিশনার দুলাল প্রধানকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী নারী।
জানা গেছে, পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকার ওমান প্রাবাসী আছমা আক্তারের বাড়িতে গত ১২ এপ্রিল একটি চুরির ঘটনা ঘটে। ওইদিন সকালে স্থানীয় সাবেক কমিশনার দুলাল প্রধানের ভাতিজা শাহ আলীর ছেলে জাহিদ (২২) ও কামালের ছেলে কাউছার (২৪) এর বিরুদ্ধে বিচার চাইতে তার বাড়িতে যায় প্রবাসী আছমা আক্তার।
এসময় দুলাল কমিশনার ক্ষিপ্ত হয়ে প্রবাসী আছমা আক্তারকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে হত্যার হুমকি দেয়। নারী প্রবাসীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সরেজমিনে ওই এলাকায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দুলাল কমিশনারের ভাতিজারা বরাবরই চুরি, ডাকাতি ও মাদকের সাথে জড়িত থেকে একাকায় বিভিন্ন অপরাধমূলক তান্ডব চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই মামলা-হামলাসহ প্রাণনাশের হুমকি দেয়। আর এসকল অপরাধমূলক কর্মকাণ্ডের শেল্টার দিচ্ছেন দুলাল কমিশনার নিজেই।
এবিষয়ে দুলাল কমিশনারের মুঠোফোনে একাধিকবার কল করে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন জানান, প্রবাসী নারী হামলার শিকার হয়েছেন এমন ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park