1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্ধোধন করলেন চেয়ারম্যান মাসুম 

  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত
নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার  ( ১৪ এপ্রিল ) সকালে মোশাররফ হোসেন মেম্বারের সার্বিক তত্বাবধানে সোনারগাঁ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন।

এ সময় ভবনাথপুর গ্রামের মুরুবী ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধোধনকালে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘর মসজিদটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। আল্লাহ রাস্তায় দান করা ভাগ্যের ব্যাপার। আল্লাহর উছিলায়ই আমি মসজিদের ছাদ ঢালাই কাজে শরিক হতে পেরেছি। ভবিষ্যতেও ভালো কাজের সাথে থাকব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, মসজিদের ইমাম ও খতিব মাওলানা  শিব্বির আহমেদ, ভাটিবন্দর মাদরাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ, মোয়াজ্জিন রফিকুল ইসলাম,  মসজিদ কমিটির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আবদুল বাতেন, বর্তমান সভাপতি তাবারক হোসেন ভুইঁয়া,  সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খোরশেদ আলম, কোষাধাক্ষ আফজাল হোসেন, সিরাজুল ইসলাম মোল্লা ও সমাজ কল্যান সম্পাদক জহিরুল ইসলাম

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাম রাব্বানী, আঃ মতিন, হাকিম মাস্টার, ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল খায়ের, রবিউল ইসলাম, হাফেজ তাজুল ইসলাম, মোহাসিন সরকার, নবীন হোসেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, মসজিদের ৯০ শতাংশ জায়গায় মধ্যে  ১৯ শতাংশ জায়গা জুড়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। তারই ধারাবাহিকতায়  প্রায় ৮৪০০ বর্গফুট ছাদের  ঢালাই কাজের উদ্ধোধন করা হয়। এ সময় মসজিদ তৈরি নির্মাণ কাজ সম্পন্ন করতে সমাজের বিত্তবানের সহায়তা কামনা করেন মসজিদ কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park