1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ডাসারে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

নাজমুল হাসান-মাদারীপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ডাসার উপজেলার ৫টি ইউনিয়নের গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন ডাসারের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ কামরুল হাসান (পপি)।

আজ বৃহস্পতিবার(১৩এপ্রিল) সকাল ১০ঘটিকার সময় তার নিজ বাড়িতে প্রায় হাজার খানেক অসহায়, গরীব ও দুস্থদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন।

শাড়ি লুঙ্গি পেয়ে গরীব ও অসহায় মানুষেরা বলেন,আমরা খুব খুশি ঈদের উপহার শাড়ি – লুঙ্গি পেয়ে। আমাদের খুব ভালো লাগছে।এবারের ঈদ ভালোই কাটবে।

সৈয়দ কামরুল হাসান (পপি) বলেন,ঈদকে সামনে রেখে যাদের কাপড় ক্রয় করার সামর্থ্য নেই তাদের জন্যে এ উদ্যোগ।যাতে ঈদের দিন নতুন কাপড় পরতে পারে।ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক,সবাইকে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই আয়োজন।

এ সময় উক্ত অনুষ্ঠানে সৈয়দ কামরুল হাসান পপি’র সহধর্মিনী,স্থানীয় আ.লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park