1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ডাসারে গ্রেফতার আতংকে এলাকা ছাড়া বিএনপি-ছাত্রদল কর্মীরা

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

নাজমুল হাসান-মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে গত শনিবার(৯ই এপ্রিল) বিএনপির আয়োজিত ১০দফা অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপির সংঘর্ষের পর পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পরেরদিন রবিবার(১০ই এপ্রিল) ডাসার উপজেলা ছাত্রলীগের প্রতিবাদ মিছিল শেষে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর বসত বাড়িতে হামলা-ভাংচুর এর ঘটনা ঘটে। এরপর বিএনপি কর্তৃক স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম হাওলাদার এর উপর হামলার ঘটনায় থানায় মামলা হওয়ায় গ্রেফতার এড়াতে এলাকা ছেড়েছে এলাকার বিএনপি-ছাত্রদল কর্মীরা।তবে,আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১২ই এপ্রিল) সকালে ওই সব এলাকার হাট-বাজার ঘুরে এমন দৃশ্য দেখা যায়।এ সময় কয়েকজন মহিলা জানান,সহিংসতার পর পুলিশের গ্রেফতারের ভয়ে পুরুষরা বাড়ির বাইরে বের না হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পন্য কেনার জন্য বাজারে এসেছেন তারা।মাঠেও নেই তেমন কোন কৃষক।

তবে মামলার আসামী ছাড়াও গ্রেফতার আতংকে দিন কাটাচ্ছে সাধারণ মানুষেরাও।তাই,রাত হলেই ঘড় ছেড়ে দূরে চলে যায় অনেকেই।

ছাত্রদল কর্মী নাইম ইসলাম বলেন,রাত হলেই বাড়িতে পুলিশ আসে।শান্তিতে ঘুমাতে পারি না।ঘর-বাড়ি ছেড়ে থাকতে হয় অন্যত্র।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুমতাজুল কবীর নাফিউ জানান, বিএনপির কর্মসূচি থেকে আমাদের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তা ন্যাক্কার জনক।এই হামলার প্রতিবাদে ছাত্রলীগ প্রতিবাদ মিছিল বের করে।
প্রতিবাদ মিছিল থেকে ফেরার পথে বীর মুক্তিযোদ্ধা কাশেম হাওলাদার এর উপরে হামলা চালিয়েছে বিএনপির লোকজন।তাই,এদের ধরতে প্রশাসন তার ভুমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park