1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাপের কামড়ে একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা

  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৫০ বার পঠিত

নাজমুল হাসান,মাদারীপুর:

মাদারীপু‌রের শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিজেদের একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা।

সোমবার(১০ই এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে শিশুটি ঘরের সিঁড়িয়ে গিয়ে পা ঝুলিয়ে বসে। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোন কিছুর কামড়ের চিহ্ন। এর পরেই সিঁড়ির নিচে সাপ দেখতে পায়। পরক্ষণে শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবা রাকিব খান বলেন, ‘ঘরের দুয়ারে সিড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল। মেয়েটিকে বাঁচানো গেলো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park