1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা র‍্যাব কর্তৃক হিরা হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য বৃহস্পতিবার(৭এপ্রিল) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‍্যাব ১২, সিপিসি-২,পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন বাহাদুরপুর গ্রাম নিজ বাড়ী হইতে’ অভিযান পরিচালনা করে সুত্রঃ জিআর নং-১৯৮/০৮ (পাবনা), এসসি-২১১/০৯; ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ মূলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, পাবনার রায়ে “মৃত্যুদন্ড এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা” সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমান কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা-করিম বক্স, সাং-পৈলানপুর, থানা ও জেলাঃ পাবনা। জানা যায় মিজান তার গত ২৮/০৫/২০০৮ খ্রিঃ তারিখে তার ব্যক্তিগত শক্রতার জের ধরিয়া পাবনা শহরের রুপকথা রোডে সাদ্দাম হোটেলের পাশে ২২ বছর বয়সী হিরা নামক এক যুবককে চাকু মেরে হত্যা করে। পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। গত ২০২১ সালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, পাবনা উক্ত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উক্ত আসামীকে “মৃত্যুদন্ড এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা” শাস্তি প্রদান করে। ২০২১ সাল হইতে অদ্যবধি উক্ত আসামী পলাতক ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park