1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে এরফান হোসেন দীপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৪৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে স্থানীয় দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সামনে ১ শত ৫০টি অসহায় ও দুস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চনাবুট, খেজুর, ট্যাং, পেঁয়াজ, মটর ডাল, চিনি, মুড়ি ইত্যাদি।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, “মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ সত্যিকার অর্থে একজন বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী। তাঁর মতো অন্যদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত। মোবারক হোসেন স্মৃতি সংসদের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত”।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, আওয়ামী লীগ নেতা মানিক প্রধান, উজ্জ্বল সরকার, মৎসজীব লীগের সভাপতি সাজ্জাদ আলী আহমেদ, রুবেল, আওয়ামী লীগ নেতা জাকারিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাবিক আহমেদ, মোগরাপাড়া ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার হোসেন, আওয়ামী নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন, মো: রাসেল, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, পিরোজপুর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো: সেলিম, ছাত্রলীগ নেতা মো: হাবীবুর রহমান হাবীব, কবির প্রধান, রাকিব ভূইয়া, শাফিন আহমেদ সোহাগ, আরমান প্রধান, মো: রাসেদ, মো: সাকিন, মো: স্বপনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park