
পাবনা প্রতিনিধি:
পাবনা ২ আসন (আমিনুর-সুজানগর) এর সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু পুনরায় পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবার্চিত হয়ে। ঢাকায় কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে।বৃহস্পতিবার ৬ এপ্রিল যমুনার ঘোলা স্রোত উজিয়ে ফেরীতে জন্মভূমি পাবনায় আগমন করেন। হাজার হাজার নেতাকর্মী আরজু কে জয় বাংলা স্লোগানে স্লোগানে বরণ করে নেয়। এসময় শেখ হাসিনার ভয় নাই রাজ পথ ছাড়ি নাই এমন স্লোগানে উত্তাল ছিলো যমুনার তীর। কাজীরহাট ঘাটে পথসভায় তিনি বলেন, চূড়ান্ত বিবেচনায় নৌকা যার মাঝি যিনি আমরা তার কর্মী এটাই আমাদের অঙ্গিকার শপথ। মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে। সেই অশুভ শক্তি আর যেনো মাথা চারা দিয়ে উঠতে না পারে সে দিক খেয়াল রাখতে হবে।আবার পুরানো শকুন স্বাধীন মানচিত্র খামচে ধরতে চায়। তাদের বিতাড়িত করতে হবে। তিনি আরো বলেন, রংবেরঙের স্লোগানের আড়ালে যারা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বাধা সৃষ্টি করে তাদের প্রতিহত করা হবে। এই লড়াইয়ে আমাদের জিততে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে,চর্তুথ বার প্রধানমন্ত্রী বানিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করুন।যারা সংসদ নির্বাচনে মনোনয়ন এর বিষয় টি দেখে যাচাই-বাছাই করে তাদের উপর আস্থা,ভরসা,বিশ্বাস রাখুন,সবচেয়ে যোগ্য জনপ্রিয় ব্যাক্তি যার হাতে সংগঠন নিরাপদ,যাকে দিয়ে অবহেলিত আমিনপুর সুজানগর বাসীর ভাগ্যর পরিবর্তন হবে।পাড় ভাঙ্গা পদ্ম যমুনা পাড়ের মানুষের হাহাকার বন্ধ হতে পারে এমন মানুষ কে নৌকার মনোনয়ন দিবেন। আমাদের দায়িত্ব হবে একটাই নৌকাকে বিজয়ী করা। বিড়ালের রং কি দেখার দরকার নেই,ইদুর ধরতে পারলেই হলো।যারা মনে করেন খেলা এখানে শেষ তাদের বলছি।খেলা যেখানে শেষ সেখান থেকেই শুরু করতে হয়।এসময় আমিনপুর-সুজানগর এর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী সমর্থক বৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply