1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রয়াত সদস্য সন্তানদের বৃত্তি দিল রংপুর বিভাগ সাংবাদিক সমিতি

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২০৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
সংগঠনের প্রয়াত সদস্য সন্তানদের বৃত্তি প্রদান করল রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এই বৃত্তির অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দসহ অতিথিরা।
ইফতার মাহফিলে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মির্জা মেহেদী তমাল, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, নর্থ বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোদাব্বের হোসেন, ডিইউজে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আরডিজেএ সাবেক সভাপতি মুফদি আহমেদ, সাবেক আহ্বায়ক নজমুল হক সরকার, সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সাবেক সাধারন সম্পাদক গাউসুল আজম বিপু ও মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরডিজেএ সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব। বৃত্তি প্রদান ও মিলাদ মাহফিলে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ সম্পাদক আকতারুজ্জামান। দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার প্রয়াত সদস্যদের প্রতি সন্তানকে প্রতিমাসে ৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে মোট ১ লাখ ৮০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয় প্রয়াত সদস্যের পরিবারের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park