1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

নাজমুল হাসান-মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে পুকরের পানিতে ডুবে সালাউদ্দিন মাতুব্বর(৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার(৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই এলাকার মৃত মমিন উদ্দিনের মাতুব্বরের ছেলে।তিনি ছিলেন মুক্তিযোদ্ধা ও (অবঃ) সেনা সদস্য।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন প্রতিদিনের ন্যায় তার নিজবাড়ীর পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যান। পরে প্রতিবেশী আবদুল্লাহ মাতুব্বর পুকুরে গোসল করতে আসলে তিনি লাশ ভাসতে দেখেন।অতঃপর বাড়ীর লোকজনের সহায়তায় পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

ডাসার থানার(ওসি তদন্ত) মনজুরুল মোর্শেদ মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মাতুব্বর এর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park