1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বিএনপির সদ্য কারামুক্ত নেতাদের সংবর্ধনা দিলেন মান্নান

  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২০২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপের চর এলাকায় আজহারুল ইসলাম মান্নান তার নিজ বাড়িতে সদ্য কারামুক্ত এই দুই নেতাকে সংবর্ধনা দেন।
সদ্য কারামুক্ত নেতা রফিকুল ইসলাম বিডিআর ও সাদিকুর রহমান সেন্টু সোনারগাঁ থানা বিএনপির কর্ণধার আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন, আমাদের নেতাকর্মীদের নামে বর্তমান অবৈধ সরকার অগণিত মামলা দিয়ে কোনঠাসা করে রাখতে চাইছে। তাই কোন মামলার বর্ননা দিতে চাইনা। শুধু এইটুকু বলতে চাই, মামলা হামলা করে শহীদ জিয়ার সৈনিকদের দমানো যাবেন। তিনি বলেন, আমাদের আন্দোলন-সংগ্রাম গণতন্ত্রকে পুনরুদ্ধার করার অঙ্গীকার।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপিসহ সোনারগাঁ থানা, পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park