1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মার্চ) উপজেলা মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি আব্দুস ছাত্তার প্রধান ইফতারপূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম।

ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন অত্র ক্লাবের কার্যকরী সদস্য রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান মুস্তাফী। তিনি প্রেস ক্লাবের অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা এবং প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা, সোনারগাঁ প্রেস ক্লাবে সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর সালাহউদ্দিন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সোনারগাঁও শাখার সভাপতি আনোয়ার হোসেন।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের কন্ঠের প্রতিনিধি একেএম কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি হাজী শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক দৈনিক করতোয়ার প্রতিনিধি বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রথম সূর্যোদয়ের প্রতিনিধি আরাফাত হোসেন সিফাত, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মো: আকাশ, দপ্তর সম্পাদক দৈনিক ঢাকা টাইমসের প্রতিনিধি মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক দৈনিক মুক্তখবরের প্রতিনিধি শাহীন সাকি, কার্যকরী সদস্য নিউজ টুয়েন্টি ওয়ান বাংলার প্রতিনিধি কামাল উদ্দিন ভূইয়া, সদস্য দৈনিক দিনপ্রতিদিনের প্রতিনিধি মো: পারভেজ হোসেন, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি লতিফুর রহমান দিপু, আব্দুল মোতালেব প্রধান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park