1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ-সিএনজি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৩১ বার পঠিত

হৃদয় হোসাইন-বেড়া,পাবনা:

পাবনার সাঁথিয়ায় রাষ্ট্রীয় ডাক বিভাগের পিকআপভ্যান ও সবুজ সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরও তিনজন । তাদের প্রাথমিক চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলাধীন পাবনা-বগুড়া মহাসড়কের সমাসনারী নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলাধীন নাগডেমরা ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন ( ৩০ ) ও একই গ্রামের আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন ( ৩২ ) । তারা দু“জনই দিনমুজুর হিসাবে কাজ করতেন। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নবীর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮ দিকে বেড়া থেকে একটি সবুজ সিএনজি যাত্রী নিয়ে কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন এবং পাবনা থেকে বাংলাদেশ ডাক বিভাগের একটি পিকআপভ্যান পাবনা-বগুড়া মহাসড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। সমাসনারী মাদ্রাসার নামকস্থানে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই সবুজ সিএনজি দুই যাত্রী নিহত হন। আহত হন তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু”জনের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park