1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে র‍্যাবের উপর হামলায় ২১ জনের নামে মামলা

  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বরগাঁও চেয়ারম্যানপাড়া এলাকায় গ্রামবাসীর সঙ্গে র‌্যাবের হট্টগোলের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাতে র‌্যাব-১১ বিজিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির উদ্দিন বাদি হয়ে ২১ জনের নামে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ।

মামলায় প্রধান আসামী করা হয় গার্মেন্ট কর্মী রোজিনা হত্যা মামলার সন্দেহভাজন আসামী সেলিম মিয়াকে। এ মামলায় এরই মধ্যে নিহত আবুল কাশেমের ছেলে নজরুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে সেলিম মিয়াকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেফতার হলেন, সোনারগাঁওয়ের বরগাঁও গ্রামের আমীর আলীর ছেলে সেলিম মিয়া (২১), আব্দুল বাতেনের ছেলে রুবেল (৩১), মৃত ইমান আলীর ছেলে হযরত আলী (৩৬), আব্দুল মোতালেবের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২), আবুল কাশেমের ছেলে নজরুল ইসলাম (৪০) ও মৃত মালেকের ছেলে আমানউল্লাহ (৩৮)।

এদিকে ঘটনার দিন র‌্যাব সদস্যরা ২১ জনকে আটক করে নিয়ে যাওয়ার পর তাদের যাচাই বাছাইয়ের পর ১৫ জনকে সন্ধ্যায় ছেড়ে দেয়। তারা রাত ৮ টার দিকে যার যার বাড়িতে পৌঁছান। তবে আটককৃতদের ছাড়িয়ে নিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার আদমজী র‌্যাব কার্যালয়ে যান। তার অনুরোধে ঘটনার সঙ্গে জড়িত নয় এমন ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৭ মার্চ দিবাগত রাতে র‌্যাব পরিচয়ে সাদা পোশাকে হত্যা মামলা আসামী গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে হট্টগোলের ঘটনা ঘটে। এসময় আবুল কাশেম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান। এ ঘটনায় হুমায়ুন কবির, জহিরুল ইসলাম, দ্বীন ইসলাম, কিশোর সাইফুল ইসলাম ও মাহফুজ মিয়া আহত হন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, র‌্যাবের ওপর হামলা ঘটনায় ২১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে র‌্যাব। এদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park