1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন ওরফে দিলু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ঢাকা জেলার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

সোনারগাঁও থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের পাকা রাস্তার পাশে  স্কুল ব্যাগের ভিতরে রাখা ৩০ বোতল ফেনসিডিল এবং ৪ কেজি গাঁজারসহ মো, দেলোয়ার হোসেন দিলু কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সানারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, মাদকের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশ সব সময় সোচ্চার হয়ে অভিযান পরিচালনা করে সম্প্রতি একের পর এক বড় বড় মাদকের চালান আটক করেছি।

গোপন সংবাদের ভিত্তিতে কাচঁপুর এলাকা থেকে ফেন্সডিল ও গাঁজা সহ দেলোয়ার হোসেন কে আটক করেছি।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park