1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রূপগঞ্জে ময়লার স্তুপে মিলল জীবিত নবজাতক!

  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাগাড় থেকে ব্যাগ মোড়ানো এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মার্চ) রাত
সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল- আড়াইহাজার সড়কের হোরগাঁও এলাকার সিরাজ মিয়ার বাড়ির পাশ থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রাতে সড়কের পাশের ভাগাড়ে কান্নার শব্দ শুনে স্থানীয়রা সেখানে যায়। পরে কাপড়ের ব্যাগ মোড়ানো শিশুটিকে উদ্ধার করেন তারা। সকালে গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে শিশুটিকে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন জানান, রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশের ময়লার ভাগাড়ে কান্না শুনতে পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। পরে ইউএনওর সহযোগিতায় শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, জন্মের পর থেকে কোনো খাবার পায়নি। মাথার পিছনে ও একটি পায়ে ইনফেকশন হয়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক জানান, উদ্ধারের পর শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মাতুয়াইল মা ও শিশু ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park