1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বীর মুক্তিযোদ্ধা আহ্সান উল্লাহ মাস্টারের জানাজা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা মেঘনা উপজেলার ৩নং চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান উল্লাহ মাস্টারের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

১৫ই মার্চ বুধবার সকাল ১১ ঘটিকার সময় তার নিজ গ্রামে অবস্থিত শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম আহসানউল্লাহ মাস্টারের ছেলে মোঃ হাবিবুউল্লাহ মাস্টার তার বাবার জানাজা পরান।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আহসানউল্লাহ মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, মেঘনা উপজেলা ভূমি কমিশনার লিটন চন্দ্র দে, মেঘনা থানার ওসি মোঃ ছমিউদ্দিন সহ থানার সকল পুলিশ সদস্য, মেঘনা উপজেলার সকল মুক্তিযোদ্ধা সদস্যগন।

মরহুমের সমাধিতে ফুল দিয়ে সমবেদনা জানান, দাউদকান্দি ১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া,বাংলাদেশ অর্থ মন্ত্রণালযয়ের উপসচিব মোঃ ফরিদ আজিজ, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম, মেঘনা উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, কুমিল্লা জেলা সদস্য মোঃ কাইয়ুম হোসোইন, মেঘনা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মেঘনা উপজেলার সকল আওয়ামীলীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

মেঘনা উপজেলা সকল ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারগণ সহ চন্দনপুর ইউনিয়নবাসী তার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার নিজ এলাকার শিবনগর কবরস্থান দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park