1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে তিতুমীর শিক্ষার্থীদের উপর হামলা: ৩ আসামীর জামিন মঞ্জুর

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

সোনারগাঁয়ে বেড়াতে এসে সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার ৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

এরা হলেন- আসাদ (৩২), রুবেল বিশ্বাস (২৮) ও রাব্বি (২৫)। সোমবার (১৩ মার্চ) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালত এ আদেশ দেন। এর সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের এএসআই মোছা. হাজেরা। তিনি বলেন, ‘প্রত্যেককে ১ হাজার টাকা বন্ডে জামিন দেওয়া হয়েছে।

আসামীদের পক্ষে জামিন শুনানী করেন অ্যাডভোকেট আব্দুল হানিফ।’ আদালত সূত্রে জানা যায়, সোনারগাঁওয়ের পানাম নগরীতে শনিবার (১১ মার্চ) বেড়াতে আসেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ শিক্ষার্থী। সন্ধ্যায় ফেরার পথে মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর মাঠে স্থানীয় দুর্বৃত্তদের ইভটিজিংয়ের শিকার হন। পরে ছেলে শিক্ষার্থীরা প্রতিবাদ করায় ১০-১৫ জনের একটি দল লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এ সময় বাস ভাঙচুরসহ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে তারা। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওইদিন রাতেই তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. ইসহাক মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনের নামসহ দেড়শ জনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park