1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আল মামুন দেওয়ানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ আব্দুল জব্বারসহ কয়েকজন।

গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবলীগ নেতাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যুবলীগ নেতার বড় ভাই মো. ইমরান দেওয়ান বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের আব্দুল মতিন দেওয়ানের ছেলে যুবলীগ নেতা আল মামুন দেওয়ানের সঙ্গে একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল জব্বারের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জের ধরে দ্বন্ধ চলে আসছে।

এ দ্বন্দের জের ধরে গত বুধবার সন্ধ্যায় কোবাগা এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল জব্বারের নেতৃত্বে ৪-৫জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এসময় আল মামুন দেওয়ানকে হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা চালায়। আহত ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় যুবলীগ নেতার বড় ভাই মো. ইমরান দেওয়ান বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ওপর মামুন প্রথমে হামলা করে। এক পর্যায়ে তার হাতের লাঠি দিয়ে আমাকে আঘাত করলে অন্য একটি খুটিতে লেগে সেটা তার মাথায় লেগে মাথা ফেঁটে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park