1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নকল জুস কারখানায় র‍্যাবের অভিযান ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পিরোজপুর এলাকায় অবস্থিত ওয়েল কাম ফুট এন বেভারেজ নামে একটি নকল জুস কারখানায় র‌্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়েছে।

এ সময় অবৈধভাবে বিষাক্ত কেমিক্যাল দিয়ে নকল জুস তৈরী করা প্লাস্টিক বোতল ভর্তি আনুমানিক প্রায় ১৪ হাজার লিটার জুস জব্দ করেন। এ সময় কারখানার মালিক আফজাল হোসেন ওরফে লিলন চৌধুরীকে (২৯) ২লাখ টাকা জরিমানা করে, তাৎক্ষনিকভাবেই ভবনের সামনে জব্দকৃত মালামাল গুলো আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করেছেন।

বৃহস্পতিবার ( ৯ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী গণমাধ্যম কর্মীদেরকে জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের এবায়েদ উল্লাহ মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে লিলন চৌধুরী দীর্ঘদিন যাবত উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর ইনকিলাবের একটি পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়েল কাম ফুট এন বেভারেজ নামে কারখানায় বিষাক্ত জুস প্রস্তুত করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে যাচ্ছে। এ সকল জুস পান করে দেশের লক্ষলক্ষ মানুষ ও শিশুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park