1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে স্ত্রীর টাকা পয়সা ও স্বার্নালংকারসহ পরকিয়া প্রমিকা নিয়ে স্বামী উধাও

  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গোয়ালদী গনির মোড় এলাকা থেকে স্ত্রীর টাকা পয়সা ও স্বার্নালংকারসহ পরকিয়া প্রমিকা নিয়ে স্বামী মাসুদ রানা উধাও হয়ে গেছে। গত বুধবার সে পালিয়ে যায়।
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নাগ পাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে মুসলিমা আক্তারের সাথে, রংপুরের মিঠাপুকুর লাহরী এলাকার গোলসান মিয়ার ছেলে মাসুদ রানার গত তিন বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী মাসুদ রানা কারনে অকারনে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। প্রথম স্ত্রী সন্তানের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেন মাসুদ রানা। দুই স্ত্রী সংসারে থাকার পরও সে কাঁচপুর সোনাপুর এলাকার এক সন্তানের জননী জিয়াসমিন নামের এক গৃহবধূর সাথে পরকিয়া সম্পর্ক গড়ে উঠে।
এবিষয়ে দ্বিতীয় স্ত্রী মুসলিমা আক্তার জানতে পারলে এনিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। এ নিয়ে প্রতিবাদ করলে তাকে মারধর করত। গত ১লা মার্চ বুধবার দুপুরে স্ত্রী কাজে থাকার সুযোগে ঘরে থাকা নগদ ৪৮ হাজার টাকা, এক ভরি স্বর্ণলংকার ও মোবাইল নিয়ে জিয়াসমিন নামের ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী মুসলিম আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park