1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে দুই লাখ টাকার অবৈধ চোরাই কাঠসহ পিকআপ আটক

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর বন বিভাগের চেকপোষ্টে অবৈধভাবে প্রায় দুই লাখ টাকার চোরাই গজারির বল্লি পাচার কালে পিকআপ ভ্যানসহ আটক করেছে বন কর্মকর্তারা।
সোমবার ভোরে (ঢাকা মেট্রো অ-১১-২৮৪৩) পিকআপটি ত্রিপল দিয়ে ঢেকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে আটক করা হয়।
সোনারগাঁ বন বিভাগ চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অবৈধ চোরাই কাঠ বোঝায় করে পিকআপটি ৬৬ পিছ গজারির বল্লি যার মূল্য প্রায় দুই লাখ টাকা নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এ সময় তিনি ও অন্যান্য বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করে ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২ (১) ধারা অনুযায়ী গাছসহ পিকআপ ভ্যানটি মালামাল জব্দ দেখিয়ে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park