1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৯২ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার এলাকার দরপত গ্রামে প্রবাসীর স্ত্রী স্বামীর পাঠানো টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দুবাই থেকে ফিরে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন দরপত এলাকার আহসান উল্লার ছেলে প্রবাসী ইসমাইল।
প্রবাসী ওই যুবক সম্প্রতি স্ত্রী তাসলিমা আকতারসহ তার পরিবারের আরও ৫ সদস্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, প্রবাসী স্বামী দেড় বছর আগে একই উপজেলার সম্মানদী ইউনিয়নের বাংলাবাজার এলাকার নীলকান্দা গ্রামের নুর মোহাম্মদের মেয়ে তাসলিমা বেগমকে বিয়ে করেন।
বিয়ের দেড় মাস পর পেশাগত কারণে তিনি দুবাই চলে যান। সেখান থেকে তিনি নিয়মিত স্ত্রীর কাছে টাকা পাঠাতেন। তিনি বাড়ি আসছেন এ খবরে তার স্ত্রী ঘরে থাকা সব স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সব মিলিয়ে সাড়ে ১০ লাখ টাকা নিয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান। পরে খবর নিয়ে জানতে পারেন তার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য স্বামীর বাড়ি ছেড়ে চলে গেছেন তিনি।
স্ত্রীকে বারবার অনুরোধ করার করও বাড়ি ফিরে না আসায় তিনি আদালতে মামলা করেছেন। এ ব্যাপারে জানতে গৃহবধূ তাসলিমা আকতারকে ফোন দিলে তার বড় বোন রনি বেগম ফোন রিসিভ করেন। তিনি বলেন, আমরা যা বলার আদালতে গিয়ে বলবো, সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবো না।
এ ব্যাপারে সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইমরান জানান, মামলাটি নারায়ণগঞ্জ আদালতে দায়ের করা হয়েছে। এখনও থানায় এর নথি এসে পৌঁছেনি। মামলার কাগজ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park