1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের উদ্যােগে প্যালিয়েটিভ কেয়ারের তিনদিন প্রশিক্ষণ 

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৩৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার:
গত ২০, ২২ এবং ২৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন ষষ্ঠ তলায় মমতাময় নারায়ণগঞ্জ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি একটি স্বেচ্ছাসেবক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে মোট ৩৩ জন সেচ্ছাসেবী অংশ গ্রহণ করেন।
নিরাময় অযোগ্য, জীবন সীমিত রোগে আক্রান্ত রোগীদের জীবনের প্রান্তিক সময়টুকু ভোগান্তি বিহীন, যন্ত্রনা বিহীন, বেদনা বিহীন ও নিরাপদ করার লক্ষ্যে চিকিৎসা সেবার যে জ্ঞান তাই প্যালিয়েটিভ কেয়ার বা প্যালিয়েটিভ সেবা নামে পরিচিত। মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পটি ২০১৮ সাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার নিরাময় অযোগ্য রোগীদের প্যালিয়েটিভ কেয়ার দিয়ে আসছে।
একজন মানুষ যখন জেনে গেলেন তিনি আর বাঁচবেন না, তখন তাঁর কেমন লাগে? চিকিৎসকরা যখন বলে দেন,”বাড়ি নিয়ে যান। আমাদের আর কিছু করবার নেই।” তখন সেই মানুষটির এবং তার পরিবারের কেমন লাগে?
এইসময়  নিরাময় অযোগ্য রোগী ও তার পরিবারের শারিরীক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক, সামাজিক, আধ্যাত্মিক স্বাস্থ্যের যত্নের বিষয়টিও সমান গুরুত্বপূর্ন। আর এইসকল যত্ন এবং প্যালিয়েটিভ কেয়ারে কমিউনিটির মানুষের অংশগ্রহণ কতটুকু গুরুত্বপূর্ণ তা জানাতেই এই সেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।
উল্লেখ্য এনসিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর প্রত্যক্ষ সহযোগিতায় আয়াত এডুকেশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ডওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স (WHPCA), এবং ওয়ার্ল্ড হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স এবং সেন্ট ক্রিস্টোফার হসপিস এর যৌথ উদ্যোগে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park