1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পরিচ্ছন্নতায় অভ্যস্ত হতে ডাস্টবিন বিতরণ করলো বিডি ক্লিন

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ডাস্টবিন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

শুক্রবার (৩রা মার্চ) সকাল ১০ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার থানা রোড থেকে সোনারগাঁ ফজলুল হক মহিলা কলেজ পর্যন্ত রাস্তার পাশে থাকা হোটেল, সেলুন, চায়ের দোকান, ফার্মেসি ও মুদি দোকানে পরিচ্ছন্নতা বার্তা ছড়িয়ে দিয়ে তাদের কে চারপাশ পরিচ্ছন্ন রাখার প্রতি উদ্বুদ্ধ করতে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

চায়ের দোকানদার জসিম উদ্দিন বলেন, আমাদের এই ভাইয়েরা যেভাবে আমাদের কে ডাস্টবিন গুলো দিয়ে বুঝিয়ে দিছে আমরা আজ থেকে সেই ভাবেই আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখবো এবং কাস্টমারদের কে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে বলবো। ডাস্টবিন পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।

এসময় সাপ্তাহিক পরিচ্ছন্নতার কার্যক্রমের পরিচালনা করেন বিডি ক্লিন সোনারগাঁয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানা। তিনি বলেন, “মানুষ অভ্যাসের দাস! তাই জনসাধারণ মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ। আমরা ডাস্টবিন গুলো দোকান ও প্রতিষ্ঠান মালিক কে বুঝিয়ে দিচ্ছি এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তাগিদ দিচ্ছি। আশা করছি খুব শীঘ্রই আমরা সোনারগাঁয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ করতে খুব শীঘ্রই৷

বিডি ক্লিনের এই কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন সোনারগাঁয়ের সহ-সমন্বয়ক আরিফুল ইসলাম আরিফ, আইটি ও মিডিয়া সমন্বয়ক সাবিতুল হক সিফাত, সদস্য সাইফুল ইসলাম, শামীম আহমেদ, মামুন দেওয়ান সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park