1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় নিখোঁজের দুইদিন পর নদী থেকে লাশ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩২০ বার পঠিত

হৃদয় হোসাইন-বেড়া,প্রতিনিধি:

পাবনা বেড়া উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নে নিখোঁজের দুইদিন পর নদী থেকে রাজু (১৩) নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকার যমুনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু বেড়া উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সে ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে পরিবারের খরচ যোগাতে সহায়তা করতো।স্থানীয়রা জানান,মঙ্গলবার প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে স্থানীয় রাকশা বাজারে যায় রাজু। কিন্তু সে দুপুরে বাড়িতে খেতে আসেনি। বিকেল পর্যন্ত বাড়ি না আসায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে।এরপর বুধবার বেড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।বৃহস্পতিবার সকালে যমুনা নদীর এক নৌকার মাঝি নদীতে বস্তাবন্দি ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে। এরপর কিশোরের স্বজনরা এসে বস্তা খুলে রাজুর মরদেহ শনাক্ত করেন।খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ও নগরবাড়ী নৌ-পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরের জামাকাপড় নদী পাড়ে পড়েছিল। তার দেহে কোনো বস্ত্র ছিল না।নিহতের বাবা আব্দুর রাজ্জাক জানান,তার ছেলের ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। হত্যার কারণ জানা যায়নি।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান বলেন,দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো জানা যায়নি।তবে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে কেউ নদীতে ফেলে দিতে পারে।পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park