1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা: আহত ১

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ও অপর ভাইকে কুপিয়ে গুরুতর করার ঘটনা ঘটেছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় উপজেলার কাঁচপুরের নয়াবাড়ি এলাকার পাঁচপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে মৃত ছানু মিয়ার ছেলে একই পরিবারের বড় ভাই আসলাম মিয়া (৪৮), মেঝো ভাই রফিকুল ইসলাম (৩৫) ও রনি (২৭) কে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে এই হত্যাকান্ড ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকা বাসিন্দা আফজাল খান্না জানান, জমির উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মাণে কাঁচপুরের পাঁচপাড়া এলাকার ডেকোরেটর ব্যবসায়ী আসলাম মিয়া তারই আপন চাচাতো ভাই মহিউদ্দিনের ছেলে মোস্তফা (৩৮), মামুন (২৯) ও মফিজুল ইসলাম (২৩) কে বাঁধা দিলে তারা প্রথমে আসলাম কে হামলা করলে আসলামের মেঝো ভাই রফিকুল ইসলাম (৩৫) ও রনি (২৭) তাকে বাঁচাতে গেলে তাদেরকে ও কুপিয়ে মারাত্মক আহত করা হয়। এলাকাবাসী উদ্ধার করে তাদের কে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে মদনপুর আল বারাকা হাসপাতালে নিলে আসলাম ও রনিকে চিকিৎসক মৃত ঘোষণা করে। মারাত্মক ভাবে আহত অবস্থায় মেঝো ভাই রফিকুল কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

গুরুতর আহত রফিকুল ইসলামের স্ত্রী সাদিয়া আক্তার বলেন, আসলাম সানি ও দেবর শফিকুল ইসলাম রনি কুপানোর পর ঘটনাস্থলেই মারা গেছে।  চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার স্বামী রফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চলছে।

নিহত আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার চাচাতো ভাশুর মোস্তফা ও তার পরিবারের অন্যান্য সবাই মিলে পরিকল্পনা করে হামলা চালিয়ে আমার স্বামী ও দেবর কে খুন করেছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার এসপি (অপরাধ) চাউলাউ মামলা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই ভাইয়ের উপর হামলা ২ ভাই নিহত হয়েছে। আরোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সবাই পলাতক আছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park