1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

যমুনা নদীর পাঁচ স্থানে বেড়া দিয়ে মাছ শিকার নৌযান চলাচল ব্যাহত

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বেড়া-পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে জালের বেড়া দিয়ে খড়া বসিয়ে মাছ শিকার। যমুনা নদীর মাঝে অবৈধভাবে প্রায় পাঁচটি স্থানে বাঁশের বেড়া দিয়ে খড়া বসিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে।পৌরসভাধীন মহনগঞ্জ,উপজেলার হাটুরিয়া-নাকালিয়া,নতুনভারেঙ্গা ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীর পাঁচটি স্থানে বাঁধ দিয়ে খড়া বসিয়ে দীর্ঘদিন ধরে এভাবে মাছ শিকার করা হচ্ছে,যা সম্পূর্ণ আইন বিরোধী।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়,বেড়াগুলো বাঁশ,বানা ও জাল দিয়ে তৈরি করা হয়েছে। এসব বেড়া নদীর তীর থেকে শুরু হয়ে কোথাও কোথাও ৪০০ ফুট গভীর পর্যন্ত ছাড়িয়েছে। বেড়ার একপাশ দিয়ে মাছ ঢুকে জেলেদের পাতা জালে ধরা পড়ে।বেড়া দিয়ে রাখায় নদীতে সকল নৌযান চলাচলও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়,প্রভাবশালীদের ছত্রছায়ায় নদীর মধ্যে বেড়া দিয়েছেন কয়েক জেলে।নৌ পুলিশ এর সাথে এদের মুঠোফোনে যোগাযোগ চলে নৌ পুলিশ আসার আগেই এরা হাওয়া হয়ে যায়।বিভিন্ন মহলকে ম্যানেজ করে বসানো হয়েছে খড়া।অন্যান জেলেরা বলেন,আগে এ নদীতে জাল,পোলো,চাঁই,দোয়াড়ি,বিত্তি,খাদম,বড়শি ফেললেই নানা রকম মাছ ধরা পড়ত। মাছ বিক্রি করে আমাদের সংসার ভালোই চলত।অবৈধভাবে বেড়া দিয়ে মাছ শিকারের কারণে কয়েক বছর ধরে নদীতে মাছ ধরার সুযোগ পাচ্ছি না।আমরা জাল ফেলা মাত্র আমাদের জাল আটক করে।ম্যানেজ না করতে পারলে এ নদীতে জাল ফেলা যায় না।নদীতে অবৈধভাবে বেড়া দেওয়ার কারণে মাছ ও জলজ প্রাণী তো ধ্বংস হচ্ছেই,ব্যাহত হচ্ছে স্বাভাবিকভাবে নৌ চলাচলও।নগরবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ওসি শরীফুল ইসলাম বলেন,নদীর কয়েকটি স্থানে খড়া জাল বসিয়ে মাছ ধরা হচ্ছে তা আমরা জানি।নদীতে খড়া বসানো অবৈধ না তবে নদীতে বেড়া দেওয়া টা অবৈধ।এর সাথে দশটা পরিবার যুক্ত এরা সবাই দারিদ্র যার কারণে মানবিক দৃষ্টিতে দেখছি আমরা।বেড়া গুলো ভেঙ্গে দিলে জেলেদের অর্থনৈতিক ক্ষতি হবে।এ বিষয় বেড়া উপজেলা নির্বাহী অফিসার,মোহা সবুর আলী বলেন,বিষয় টা আপনাদের মাধ্যমে জানলাম তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।নদীতে বেড়া দিয়ে মাছ শিকার করা যাবে না।অতি তারাতারি এ বিষয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park