1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মৃতদাবি চেক হস্তান্তর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যােগে মৃত দাবি চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) কাশিনাথপুর বাগানবাড়ি রেঁস্তোরায় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের রাজশাহী বিভাগীয় ইনচার্জ শাহাদত হোছাইন সিদ্দিকী মরহুম চাঁদ আলীর সহধর্মিণীর হাতে মৃতদাবি চেক হস্তান্তর করেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা এফপিআর সেন্টারের ইনচার্জ ড. মো: মাহবুবুল আলম, সাঁথিয়া এফপিআর সেন্টারের ইনচার্জ মো: মাসুম বিল্লাহ, শাহজাদপুর সাংগঠনিক অফিসের ডিজিএম মো: সাইফুল ইসলাম ও বেড়া সাংগঠনিক অফিসের জিএম মো: জহুরুল ইসলাম।মরহুম চাঁদ আলীর স্ত্রী দাবি করেন, আমার স্বামী প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর কাশিনাথপুর অফিসে গত বছর বার হাজার আটানব্বই টাকা জীবনবীমা করেন। তার মৃত্যুর পর জানতে পারি সে এক কিস্তি পরিশোধ করেছিলেন। আমি প্রথমে বিশ্বাস করি নাই জীবন বীমার টাকা পাব কারণ বীমাকে বিভিন্ন মানুষ প্রতারণার ফাঁদ হিসাবে বলে থাকেন কিন্তু তার কিছুদিন পর কাশিনাথপুর অফিসের তিথি আপা জানান আমার স্বামীর মৃত্যুজনিত কারণে জীবনবীমা স্বরুপ এক লক্ষ সতের হাজার টাকা পাব। আমি কৃতজ্ঞ থাকব বীমা অফিসের কাছে।অনুষ্ঠানে মরহুম চাঁদ আলীর স্ত্রীকে এক লক্ষ সতের হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাশিনাথপুর সাংগঠনিক অফিসের ইনচার্জ মোছা: তিথি খাতুন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাঁথিয়া এফপিআর সেন্টারের ডিজিএম মো: মনিরুজ্জামান মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park