1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভালোবাসা দিবসে এতিম ও অসহায় শিশুদের জন্য বিডি ক্লিনের ভিন্নধর্মী আয়োজন

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
ভালোবাসার রঙে নিজেদের সম্পর্কটি আরেকটু রঙিন করার দিন এটি। ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন; একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন। ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে সমাজের এতিম, অসহায় ,পথশিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা ভাগ করে নিলো স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী সোনারগাঁ জাদুঘর প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। শিশুদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে সংগঠনের অর্থায়নে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ও কারুশিল্প মেলা ঘুরাঘুরি ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেছেন শিশুরা।
সকালের নাস্তা শেষে জাদুঘরের সরদার বাড়ি, মিউজিয়াম ভবন, কারুশিল্প মেলা, জাদুঘরের লাইব্রেরি সহ বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছেন শিশুরা। দুপুরের খাবার শেষে জাদুঘরের ভেতরে চরকি তে ঘুরে আনন্দ উল্লাস করেছে।
মুজ্জাফর আলী ফাউন্ডেশনের এতিমখানার শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, সারাদিন অনেক মজা করেছি। মেলায় ঘুরেছি, চরকি তে উঠেছি।
মারকাজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. জুবায়ের আহমেদ বলেন, সারাদিন অনেক মজাদার খাবার খেয়েছি। একটি উপহার পেয়েছি। খুব ভালো লাগছে।
আয়োজকরা জানান, সোনারগাঁওয়ে অবস্থিত মারকাজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার শিশু থেকে পঞ্চম শ্রেণীর ৬৫ জন শিক্ষার্থী, মুজ্জাফর আলী ফাউন্ডেশনের এতিমখানার ১২ জন মক্তবের শিক্ষার্থী সহ ১০ জন পথশিশু এই আয়োজনে অংশগ্রহণ করেছেন।
এই আয়োজন করেছেন বিডি ক্লিন সোনারগাঁ উপজেলার সেচ্ছাসেবী। সংগঠনের সমন্বয়ক মো. কামরুজ্জামান রানা বলেন,  বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সম্পূর্ণ অরাজনৈতিক ও চাঁদামুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন সোনারগাঁও” এর উদ্যোগে ভালোবাসা বিনিময় স্বরূপ সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত এতিম, পথশিশু ও মাদরাসার ৮৭ জন শিক্ষার্থী নিয়ে তাদের মানসিক বিকাশ ও সুস্থ ভাবে বেড়ে উঠা নিশ্চিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও কারুশিল্প মেলা প্রাঙ্গণ ঘুরে বেড়িয়েছি। আজকের ভালোবাসার পুরো টাই তাদের বিলিয়ে দিয়েছি। সমাজের এতিম, পথশিশুরা যেন ভালোবাসা থেকে বঞ্চিত না হয় সেই দিকটা বিবেচনায় আমাদের আজকের এই ভিন্নধর্মী ভালোবাসার বিনিময়ের আয়োজন।
এছাড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালক এস এম রেজাউল করিম সকল শিশুকে মৃৎশিল্পের নানা সামগ্রী উপহার দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park