1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়ায় সাবেক ও বর্তমান চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

পাবনা প্রতিনিধি: 

পাবনার সাঁথিয়া উপজেলাধীন নাগডেমড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ হারুনের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে ওই ইউনিয়নের বর্তমান (সতন্ত্র) চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে রবিবার ১২ ফেব্রুয়ারী ভোর ৬ টার দিকে।এঘটনায় থানায় মামলা দায়ের করেছে হারুনার রশিদ।

সরেজমিন দেখা যায়,সাবেক চেয়ারম্যান হারুন এর বসতবাড়িরতে তুমুল হামলা চালানো হয়েছে।একাধিক বসত ঘর ও আসবাবপত্র ভাঙচুর দৃশ্যমান।হামলায় ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।জানা যায়,দীর্ঘদিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি ও মাননীয় ডেপুটি স্পিকারের নির্দেশে সংগঠনিক কাজ করতে ইউনিয়ন এলাকায় এসে সাড়া দেশের ন্যায় শান্তি মিছিলে অংশ নেয় সাবেক চেয়ারম্যান হারুনার-রশীদ।জনসমর্থন দেখে বর্তমান চেয়ারম্যান হাফিজ গ্রুপ ক্ষিপ্ত হয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ৮ টার দিকে একদফায় হামলা চালিয়েছে।প্রাণে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।কিছু সময় পরে পুলিশের উপস্থিতি টেরপেয়ে গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করেন হাফেজ সমর্থকেরা।হারুন এর মা বলেন,এগুলো করছে,হাফেজ,রতন,বাহাদুর,ঠান্টু,ইসহাক,মুরাদ,হাফিজ নিজে উপস্থিত ছিলো মোটরসাইকেল নিয়ে এসেছিলো।

এ বিষয় হাফিজুর রহমান সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে বলেন, যদি কোনো ব্যাক্তি প্রমাণ করতে পাড়ে ঐইখানে আমি গিয়েছি বা কোনো কিছুর সাথে যুক্ত আছি।আমার যা শাস্তি হবে আমি মেনে নিবো।হারুন নিজে নিজের বাড়িতে হামলা চালিয়ে আমার দোষ দিচ্ছে।সে ফেসবুকে লাইভ করছে সেখানে আমার কোনো অস্তিত্ব নেই।সে এলাকায় এসে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে।এসব আমাকে এক প্রকার হয়রানি করার জন্য করা হয়েছে।আমি সকালে পরিষদে এসেছি মানুষের সেবা করছি।এটা ডিজিটাল যুগ আমি যদি সেখানে উপস্থিত থাকি।তাহলে আমার ফোনের লোকেশন দেখাবে।আসুন আপনারা তদন্ত করুন দেখুন।সাঁথিয়া থানার ভারপাপ্ত কর্মকতা(ওসি) রফিকুল ইসলাম জানান এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park