1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভাষার মাসে স্বেচ্ছাসেবকলীগ নেতা আনিসের শুভেচ্ছা

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছর ফেব্রুয়ারি এলেই আমাদের মধ্যে নতুন করে জেগে ওঠে ভাষা প্রেম। আমরা গেয়ে উঠি- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
বাংলা অমর। বাংলার মৃত্যু নেই। চিরদিন এই বাংলাতেই কথা হবে, হবে গান-কবিতা-গল্প। এই ভাষাতেই হবে বাঙালীর বিজয়।
ভাষার মাসে দেশবাসী ও নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলার আপামর জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন’ সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস। আনিস বলেন, একুশ মানেই চেতনা। এ মাসটি আমাদের জন্য যেমন বেদনার তেমনি গৌরবের। কারন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী দিনে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল ভাষা শহীদদের রক্তে। বাঙালি ছাড়া আর কোনো জাতি তার নিজের ভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেনি, অকাতরে জীবন বিলিয়ে দেয়নি। ভাষা আন্দোলনের হাত ধরেই বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধ। যার ফলে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
গৌরব আর ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাস এলেই বাঙালির হৃদয়টা দুমড়ে মুচড়ে ওঠে, ভাই হারানোর বেদনায় ভারাক্রান্ত হয় মন। কারণ, এ মাসেই সুপ্রতিষ্ঠা করতে বাঙালি বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছিল ভাষার অধিকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে বাঙালির এ মহান আত্মত্যাগ গোটা বিশ্ব স্মরণ করে।
মহান একুশে ফেব্রুয়ারি এখন শুধু শহীদ দিবসই নয়, বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও এখন এ দিবস পালিত হয়। ১৯৫২ সালের এ মাসেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর তাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করেছেন মায়ের ভাষায় কথা বলার অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park