1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শিক্ষার মান উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার সহযোগীতা থাকবে: ইঞ্জি: মাসুম

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষাপদক ২০২৩ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ১৫-টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলা পর্যায়ে যাওয়ার জন্য বাছাইপর্বের ধারাবাহিকতায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ওই ইউনিয়নের প্রতিটি সপ্রাবি’র শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণের আগে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারজিয়া তাসমিম প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, শিক্ষার মান উন্নয়নে আমার পিরোজপুর ইউনিয়নের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য আর্থিক সহযোগীতাসহ যে কোন কল্যাণকর কাজে আমি সহযোগীতা করবো। তিনি বলেন, খেলাধূলার পাশাপাশি লেখাপড়ায় শিক্ষার্থীদের মনোনিবেশ করা প্রতিটি অবিভাবকের নৈতিক দায়িত্ব। স্কুলের ম্যানেজিং কমিটিতে কোন পেশীশক্তিকে ছাড় দেয়া হবেনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নির্দেশনা অনুযায়ী যোগ্য, শিক্ষিত ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অবিভাবকরাই কমিটিতে আসবে।
এসময় সোনারগাঁ আওয়ামীলীগের কর্ণধার ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার সহকারী শিক্ষা অফিসার শাহানাজ পারভিন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, উপজেলা আওয়ামী-যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, শাহাবুদ্দিন প্রধান, লুৎফর রহমান ও ইউপি সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।
দিনব্যাপী খেলা পরিচালনা করেন, নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, স্বাগতিক প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী প্রধান ও কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park