1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সোনারগাঁয়ে ‘শান্তি সমাবেশ’

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও র‌্যালী বের করা হয়। কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী নিউ টাউন এলাকায় শান্তি সমাবেশ ও র‌্যালীর আয়োজন করে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ।

সমাবেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলী আকবর, মাসুম বিল্লাহ, আবু হানিফ, সেলিম রেজা, লুৎফর রহমান, আলম চান, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবীর ভূঁইয়া সুমন, সোনারগাঁ পৌরসভা যুবলীগ নেতা আসাদুল ইসলাম আসাদ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আনিসুর রহমান আনিস,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর, যুবলীগ নেতা সাজিদ মাহবুব প্রমুখ।
সমাবেশ শেষে এক শান্তি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে নিউ টাউন এলাকা প্রদক্ষিন করে। শান্তি সমাবেশে ও র‌্যালীতে সোনারগাঁ উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park