1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কান্দারগাঁও সপ্রাবি’র জাতীয় শিক্ষাপদক ২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের ন্যায় জাতীয় শিক্ষাপদক ২০২৩ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের বাছাই পর্বের ধারবাহিকতায় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১০৪ নং কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা।


অনুষ্ঠানে কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য ও আনন্দ টিভির সোনারগাঁ প্রতিনিধি ও সংবাদ সিক্সটিন ডট কম এর সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ ও শিক্ষানুরাগী মোঃ শাহীন আলম।
৭ জানুয়ারি মঙ্গলবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহিমা আক্তার বিউটি, শেফালী আক্তার ও রিমি আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে খেলাধুলার বিভিন্ন ইভেন্টের পাশাপাশি দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠানে শতশত স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে মহিলা অবিভাবকদের জন্য চেয়ারসিটিং ও স্থানীয় এলাকাবাসী যেমন খুশি তেমন সাঁজে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনমুগ্ধকর পরিবেশে তৈরি করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারী বিজয়ী শিক্ষার্থীরা ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতার জন্য মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park