1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে হাতুড়ি পেটায় স্ত্রী হত্যাকারী স্বামী সাইদুর গ্রেফতার

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা’ ঘটনার মুলহোতা ঘাতক স্বামী সাইদুর রহমান (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা।

গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইদুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের নুরুল ইসলাম প্রধান ওরফে সুধা’ ছেলে।

প্রায় ১৫ বছর আগে আখির সাথে তার বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। সাইদুর মাদকাসক্ত এবং বিয়ের পর থেকেই পরকীয়া সন্দেহে প্রায়ই আখির সাথে কলহ লেগেই থাকতো। এরই রেশ ধরে গত ২ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে আখির হাত-পা লোহার শিকল দিয়ে বেঁধে দুই ছেলের সামনেই লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাতে রক্তাক্ত জখম করে।

এ সময় তাদের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে সাইদুর দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আখিকে মৃত ঘোষণা করে।

পরের দিনে আখি’র পিতা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা (মামলা নং- ০৫, তারিখ ০৩ ফেব্রুয়ারী ২০২৩) করে।

সোনারগাঁ থানার ওসি(তদন্ত) আহসান উল্লাহ জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park