1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সোহাগ বাহিনীর ক্যাডার মাহিনের নেতৃত্বে স্বামী-স্ত্রীর উপর হামলা

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

সোনারগাঁ সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে   স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ পাঁচ লক্ষ ছিনিয়ে নিলো সোহাগ বাহিনীর সন্ত্রাসী মাহিন গং।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মুক্তিশপুর-লেবুছাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্বামী-স্ত্রী দুই জন আহত হয়েছে। আহতরা হলেন একই এলাকার জহিরুল ইসলাম ও তার স্ত্রী জুলেখা বেগম। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে অজ্ঞাতনামা করে সোনারগাঁ থানায়
জুলেখা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া ইউনিয়নের ভৈরবদী এলাকার জলিল মেম্বারের ছেলে মাহিন, হাবিবুল্লাহ ছেলে সুমন, ভান্ডারীর ছেলে আলম, আলম মিয়ার ছেলে ইয়াসিন, হাবিবুল্লাহ ছেলে আমিনুল, হাসেম মিয়ার ছেলে ইসমাঈল, শামা মিয়ার ছেলে সাবু ও দমদমা গ্রামের মৃত  ইউনুছ আলীর ছেলে রনি।
ভুক্তভোগী জহিরুল ইসলাম জানান, আমি ও আমার স্ত্রী জমি বায়নার নগদ ৫ লাখ নিয়ে যাওয়ার সময় লেবুছাড়া এলাকায় আসলে মাহিনের নেতৃত্বে সুমন গাড়ীর গতিরোধ করে এবং আমার শার্টের কালার ধরে গাড়ি থেকে নামিয়ে সন্ত্রাসী মাহিন হত্যার উদ্দেশ্যে আমার চেহারায় দা দিয়ে কুপ দেয়। দা এর কুপ ফিরতে গিয়ে আমার হাত ভেঙে যায়। সাথে থাকা আমার স্ত্রী আমাকে বাঁচাতে এগিয়ে আসলে আমার স্ত্রী কে মারধর ও শ্লীলতা হানি করার চেষ্টা করে এবং জামি বায়নার নগদ পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমার ও আমার স্ত্রী ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আমাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। জহিরুল ইসলাম আরো জানান, সন্ত্রাসী মাহিন সোহাগ রনির লোক, গত ৮ম ধাপে ইউপি নির্বাচনে তার পক্ষে নির্বাচন না করায় তার লোকজন আমার উপর হামলা চালায়। সোহাগ রনি’র বিরুদ্ধে রয়েছে জমি দখল সহ নানা অভিযোগ। এলাকায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা থানায় অভিযোগ করেও বাড়ি ছাড়া রয়েছি। আমাদের পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park