1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি: এমপি খোকা

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার অবকাঠামো উন্নয়নসহ ঢেলে সাজিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় সফল বিপ্লব ঘটেছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন, বাউন্ডারি ওয়াল ও মেইন গেটের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এমপি খোকা।

এমপি খোকা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি এবং আমি জনগণের কাছে দায়বদ্ধ। বিরোধীরা দেশ এবং বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস এবং বীর নিবাসসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছেন।

এমপি খোকা আরও বলেন, করোনা মহামারীর মধ্যেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনারগাঁয়ে বিভিন্ন উন্নয়ন সম্পন্ন হয়েছে। উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মডেল মসজিদ, স্টেডিয়াম, গুরুত্বপূর্ণ ব্রীজের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে এলাকার উন্নয়নের জন্য আমি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকল দপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতি মোঃ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, নারায়নগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল ও উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক জাহেদা আক্তার মনি, ইউপি মহিলা সদস্য, নাছিমা আক্তার পলি, রুনা আক্তার, নার্গিস, শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park