1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাতের আধারে শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ২২২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে শহর ও শহরতলীতে রাতের আধারে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া ছিন্নমূল, অসহায়, পথশিশু-বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) রাতভর নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, ২নং রেল গেইট, লঞ্চ ঘাট, কাঁচপুর সেতু এলাকা, সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দু’শ কম্বল বিতরণ করা হয়।
আমাদের নতুন সময় পত্রিকার নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ (শাওন) এর সার্বিক ব্যাবস্থাপনায় আলোকিত শীতলক্ষ্যার উদ্যোগে সপ্তাহব্যাপী এ আয়োজন করা হয়।
কম্বল বিতরণে সার্বিক সহায়তায় রয়েছেন আলোকিত শীতলক্ষ্যার সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. ইসমাইল হোসেন মিলন ও ফটো সাংবাদিক রনি।
সপ্তাহব্যাপী কম্বল বিতরণের প্রথম দিনের কর্মসূচী শেষে তারা বলেন, গত বছর থেকে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণসহ নানা সামাজিক কাজ করে আসছি আমরা। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park