1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শীতবস্ত বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একমাত্র চরাঞ্চল বারদী ইউনিয়নে অবস্থিত মেঘনা নদী বেষ্টিত নুনেরটেক এলাকায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য দীপক কুমার বণিক দীপু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তানিম সরকার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধনঞ্জয় রায় (ধনা), সাধারণ সম্পাদক জুনায়েদ ভূইয়া প্রিন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই দেশ আমার “মা”, আমরা আমাদের দেশকে মায়ের মতো ভালোবাসি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে আজ বিশ্বের দরবারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উপস্থিত এলাকাবাসীর প্রতি তিনি বলেন, পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আপনার যদি মনে পরে শেখ হাসিনার উন্নয়নের কথা! আবেগে আপ্লূত হয়ে আপনার চোখে যখন আনন্দ অশ্রু ঝড়বে তখনই বুঝে নিবেন আপনার মনে দেশ প্রেম আছে।
তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে সোনারগাঁ আওয়ামীলীগের সম্মেলনে শেখ রাসেল স্টেডিয়ামে আমার নেতাকর্মীদের উপর যারা বিনাকারণে আক্রমণ করেছিলো আমি আজও তাদের সাথে এক টেবিলে বসিনি। আমি তাদের মতো রাজনৈতিক নেতা হতে আসিনি। যারা কৃষকের জমি দখল করে বিভিন্ন কোম্পানির মালিকদের কাছ থেকে কোটি টাকা কামাই করে ১০ লাখ টাকা অনুদান দিয়ে মানবতার ফেরিওয়ালা বনে যায়, আমি তাদের মতো রাজনৈতিক নেতা হতে চাইনা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ওয়ালিউর রহমান ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান জোয়ার্দার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সোনারগাঁ মুক্তিযুদ্ধ মঞ্চ’র সভাপতি সজিব ভুইয়া, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা ও সোনারগাঁ পৌরসভা মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতি সুমিত রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park