1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রায় দেড়যুগ বেড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি নেই হতাশায় কর্মীরা

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৫৮১ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

প্রায় দেড়যুগ ধরে ছাত্রলীগের কমিটি দেয়া হচ্ছে না পাবনার বেড়া পৌরও সরকারি ডিগ্রি কলেজ শাখায়।ওয়ার্ড কমিটি মেয়াদ উত্তীর্ণ এতে হতাশায় ভুগছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির স্থানীয় কর্মীরা।এক সময় ছাত্র সংসদ নির্বাচন হতো এই বেড়া কলেজে।দলীয় কর্মসূচী মিছিল মিটিং আর জয় বাংলার শ্লোগানে মুখরিত কলেজ ক্যাম্পাস আজ ছাত্রলীগের কর্মী শূন্য।ক্ষমতাশীন দলের উদাসীন কান্ড বলে মনে করেন সচেতন মহল।প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়,উপজেলা আওয়ামী লীগের ‘কমিটিতে অনাগ্রহের’ কথা বলছে জেলা ছাত্রলীগ।আর স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছেন,এটি জেলাও কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব।এতে আমাদের কোনো হাত নেই।জানা যায়,পদপ্রত্যাশী প্রায় শতাধিক নেতাকর্মী বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে এলেও নতুন কমিটি না হওয়ায় অনেকেই ঝরে পড়ছেন।ফলে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না।পরিচয়হীন ছাত্ররাজনীতি থেকে অনেকেই ঘরমুখী হচ্ছেন বলে জানা গেছে।নতুন কমিটির মধ্যে দিয়ে বেড়ায় ছাত্ররাজনীতি সচল রাখার আহ্বান পদপদবী প্রত্যাশী ছাত্র নেতাদের।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন৷আওয়ামীলীগের রাজনীতিতে বিনামূল্যে শ্রম দিয়ে আসা এই ছাত্র সংগঠনে যুগের পর যুগ কমিটি না থাকার কারণ একক নেতৃত্ব।মৌখিকভাবে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাছে কমিটির চেয়ে আবেদন করা হয়েছে।যে সংগঠন আওয়ামীলীগের দুর্দিনে রাজপথের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অতুলনীয় ভূমিকা রাখে সেই ছাত্রলীগ নিয়ে কারো কোন চিন্তা নেই।আমাদের অভিভাবক মাননীয় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি সাহেব এর কাছে আমাদের আবেদন আপনি নিজে বিষয় টি মাথায় নিয়ে যাকে যোগ্য মনে করেন তাকে দায়িত্ব দিবেন।এবিষয় জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন,খুব তারাতাড়ি কমিটি দেওয়া হবে।হতাশার কিছু নেই আমরা চেষ্টা করছি আওয়ামীলীগ পরিবারের প্রগতিশীল ছাত্রলীগ নেতা নিয়ে কমিটি গঠনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park