1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে প্রাথমিকের শিক্ষকের রাজনৈতিক শোডাউন…! 

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরি করেও রাজনীতিতে যুক্ত থাকার প্রমান পাওয়া গেছে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের। সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন করে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের কর্মী সন্মেলনকে কেন্দ্র করে গাড়ি বহর নিয়ে শোডাউন করেছেন একজন শিক্ষক। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জানা যায়, মোঃ শফিকুল ইসলাম শফিক নামের এই শিক্ষক বৃহস্পতিবার তাঁর নিজ ইউনিয়ন নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সন্মেলনকে ঘিরে বিপুল সংখ্যক লোকজন ও হোন্ডা নিয়ে এ শোডাউন করেন। বিশ্বস্ত সূত্র জানায়, তিনি নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পদে বহাল রয়েছেন।

এলাকাবাসী ও কয়েকজন শিক্ষক জানান, রাজনৈতিক সন্মেলনকে ঘিরে শোডাউন করা শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শফিককে এর আগেও  বিভিন্ন সভা, সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেছে যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা লঙ্ঘন ১৯৭৯-এর ২৩ ধারা এবং ২৫(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য,  সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা লঙ্ঘন ১৯৭৯-এর ২৩ ধারায় বলা আছে, সরকারি কর্মচারী নিজ নামে প্রকাশিত কোনো লেখায় বা তার কর্তৃক জনসমক্ষে প্রদত্ত বক্তব্যের অথবা বেতার-টেলিভিশনে সম্প্রচারে কোনো বক্তব্য এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবেন না, যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে।

আর ২৫ ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ ভাবি দেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকারেই সহযোগিতা করতে পারবেন না।

এই বিষয়ে সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌলতর রহমান বলেন,  এই বিষয়টি আমি অবগত নই । তবে কোন শিক্ষক কোন রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ বা শোডাউন করলে সরকারি বিধিমালা অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park